ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে করতোয়া নদী থেকে জাহেদুল ইসলাম (২৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের গেদেরগুড়ি এলাকার মৃত: আকবর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোনাচান্দি এলাকার কয়েকজন যুবক বিকেলে করতোয়া নদীর ধারে ঘুরতে গেলে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় ওই যুবকের প্যান্টের পকেটে থাকা একটি সিমসহ মুঠোফোন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ চৌধুরী ওই যুবকের লাশ উদ্ধারের বিয়য়টি নিশ্চিত করে জানান, লাশটি করতোয়া নদীর উজানের দিক থেকে ভেসে এসেছে। লাশটি আট থেকে দশ দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST