ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা মো.আলতাফ হোসেনের জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু।
শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১ টায় নলছিটি সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই বীর মুক্তিযোদ্ধা ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নলছিটি পৌরসভার অনুরাগ মৌজার জেএল নং ১২১ এর ৯ নং খতিয়ানের ৩০৫ নম্বর দাগের বর্তমান খতিয়ান নং ৫২০ মূল মালিক অলিউল ইসলাম চৌধুরীর হইতে ৩১ শতাংশ জমি ক্রয় করি। এবং দীর্ঘ ৩২ বছর ভোগ দখল করে চাষাবাদ করি। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি লোক মারফত জানতে পাই তিনি মাটি কেটে ভরাট করিতেছে। আমি সেখানে গিয়ে বাধা দিলে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি ও জীবন নাশের হুমকি প্রদান করেন। তাই কোন উপায় না পেয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে গত ২৪ মে ১৪৪/১৪৫ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে।এছাড়াও জেলাপ্রশাসক, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করে কোন সুরাহা পাইনি।
এ ঘটনার পর গত ২৯ জুলাই আমি শুনতে পাই আমার ছেলের নামে গাছ কাটার মিথ্যা বানোয়াট সাধারণ ডায়েরি করে। আমি ও আমার ছেলের হামলার ও মামলার ভয়ে ভুগিতেছি।তিনি সুষ্ঠু বির্চার পেতে সকল আইন সংস্থার কাছে সহযোগিতা দাবি করেন ।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন লাভলু জানান, জমিটি নিয়ে মামলা চলছে। আমি দীর্ঘদিন যাবৎ জমিটি ভোগ দখল করে এসেছি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST