ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১
রৌমারী( কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুরে চাঁদার টাকা না দেওয়ার অপরাধে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান তারেকের ইন্ধনে প্রকাশ্যে ইজিবাইক চালকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজীবপুর রৌমারী থেকে বটতলা থেকে সানন্দবাড়ী পর্যন্ত প্রতিদিন প্রায় শতাধিক ইজিবাইক চলাচল করে। এসব ইজিবাইক প্রতি ৩০ টাকা করে চাঁদা দাবি করে বটতলা এলাকার সন্ত্রাসী শহিদুল ইসলাম শহিদ। তবে ইজিবাইক চালকরা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শহীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইজিবাইক চালকদের উপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় স্থানীয়রা একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে আহত ইজিবাইক চালকদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়েছে । এ বিষয়ে জানতে অভিযুক্ত সন্ত্রাসী শহীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন,সন্ত্রাসী হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST