ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
এনামুল হক বাউফল পটুয়াখালী।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছে বাউফলের একটি ফেসবুক স্বেচ্ছাসেবী সংগঠন পুলকিত বাউফল। সংগঠনের পক্ষ থেকে সোমবার সকাল ১১ টার দিকে বাউফল পৌরসভার সহ বিভিন্ন জায়গায় মাক্স হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়। সংগঠনটি এডমিন রিয়াজ সিকদার জানান ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে তাই সাধারণ জনগণকে সতর্ক করার জন্য আমরা মাক্স হ্যান্ড স্যানিটাইজার লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছি, আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে যদি আমরা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারি তাহলে করোনা মুক্ত পরিবেশ ফিরে পাবো, এ ছাড়া ও বিভিন্ন সময় আমাদের পুলকিত বাউফল সংগঠনটি যে কোন দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠন টির এডমিন ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য জহির সরদার, এডমিন, প্রভাষক নুরুজ্জামান বিপ্লব, সহ কয়েকজন মডারেটর ও সদস্য।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST