ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি বিপুলসংখ্যক ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবারের এই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি বুধবার সকালে এক ইমেল বার্তায় নিশ্চিত করেছে র্যাব রুপাতলী সদর দপ্তর। আটককৃত দুইজন হচ্ছেন পাবনা জেলার রাধানগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আফজাল হোসেন (৪৯) এবং কাশিনাথপুর গ্রামের নিফাজ পরামানিকের ছেলে মো. রঞ্জু হোসেন (৩৩)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, তাদের একটি টহল টিমের কাছে খবর আসে ফেন্সিডিলের একটি চালান বরিশাল হয়ে পটুয়াখালীতে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল দুপুর ১২টার দিকে উজিরপুর থানাধীন ইচলাদী টোল প্লাজার সামনে মহাসড়কে চেকপোস্ট বসায়। এমন সময় একটি মিনি ট্রাক চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যদের দেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এবং পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব সদস্যরা বাদী হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।’


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST