শরীয়তপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উৎযাপন।

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

শরীয়তপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উৎযাপন।

প্রতিনিধি, শরীয়তপুর,

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে। অদ্য ০৫ আগস্ট ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে, তাঁর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান।এছাড়াও গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, জনাব তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, জনাব অনল কুমার দে, সাধারন সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, জনাব মোঃ পারভেজ রহমান জন, মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর, জনাব সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, ও অন্যান্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest