মধুপুরে শেখ কামালের জন্মদিনে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা l

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

মধুপুরে শেখ কামালের জন্মদিনে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা l

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন মধুপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্তর স্মারক ’৭১ শহীদ বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমিন , সহকারী কমিশনার( ভূমি) এম. এ. করিম, সহকারী পুলিশ সুপার মধুপুর ( সার্কেল) শাহীনা আক্তার, মধুপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) তারিক কামাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।
উল্লেখ্য,শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest