ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৈলমারী ডিগ্রি কলেজের গাছ কাটার অভিযোগ উঠেছে অধ্যক্ষ্যর বিরুদ্ধে। করোনা মহামারিতে অনেকটা গোপনে এ গাছগুলো কাটা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সরজমিনে গিয়ে গাছের গুড়াসহ ঢুমগুলো দেখা যায়।
কলেজের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কলেজের আবাদী জমিতে রোপন করা ৪টি ইউক্লিটার ও দক্ষিণ দিক থেকে ১টি ঔষধি অর্জুণ বড় গাছ কাটা হয়েছে। এ গাছগুলো এক গাছ ব্যাপারির নিকট ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। অধ্যক্ষের এমন কর্মকান্ডে স্টাফদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গাছগুলো কাটার বিষয় কোন প্রকার রেজুলেশন করা হয়নি। শিক্ষকরা বলছেন, অধ্যক্ষের একক সিদ্ধান্তে এ গাছগুলো কাটা হয়েছে।
কলেজের একাধিক সিনিয়র শিক্ষক বলেন, গাছ কাটার সময় অধ্যক্ষ তাদের অবগত করেননি। তবে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে গাছ কাটার বিষয়টি তারা জানতে পারেন।
অভিযুক্ত বিষয় জানতে চাইলে চরশৈলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, কলেজের গাছগুলো বগার্চাষী কেটে বিক্রি করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিয়ম অনুসারে তারা পরিচর্যা করেছে তাই তারাই কাটছে। এখানে আমি কোন টাকা লেনদেন করিনি।
এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কলেজ সভাপতি মোঃ. আল ইমরান জানান, গাছ কাটার বিষয় আমি কিছুই জানি না। তবে এখনই খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST