দুমকিতে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপন l

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

দুমকিতে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপন l

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে আজ ৫ আগস্ট সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।পুস্পস্তবক অর্পনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ দুমকি থানা ওসি তদন্ত মোঃ মাহাবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, বীর মুক্তিযোদ্ধা ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ ও আনসার,সাংবাদিকও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest