অস্ত্র মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি পুলিশ গেইটের তালা ভেঙ্গে উদ্ধার

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

কাপাসিয়ায় আমেরিকান প্রবাসীর বাড়িতে ডাকাতি ঘটেছে। শুক্রবার রাত ৮টায়
উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে ঘটেছে এ ডাকাতির ঘটনা। জানা যায়, আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে রাত ৮ টায় পিস্তলসহ ৭ থেকে ৮ জনের একটি দল বাড়িতে ঢুকে অস্ত্র মুখে জিম্মি করে স্বর্ণ ২৫ ভরি, ইউএস ডলার ৫০০ এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। ডাকাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র এবং তাদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। ডাকাতরা বাসায় ঢুকে রাত ৮ থেকে সাড়ে ৮ টার মধ্যে মালামাল লুট করে বাসায় তালা লাগিয়ে চলে যায়। ৯৯৯ ফোন দেওয়ার পর কাপাসিয়া থানার এসআই নাহিদ হাসান খানের নেতৃত্ব একটি পুলিশ টিম গেইটের তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করেছেন।

এ ব্যাপারে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান প্রাথমিক ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সাংবাদিকদের।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest