ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদশ জাতীয়তাবাদী দল আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বজ্রপুর মাদ্রাসা মাঠে আয়াজিত আহ্বায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোঃ মুঞ্জুরুল ইসলামর মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপি‘র আহ্বায়ক আব্দুল জলিল চকলেট। বাংলাদশ জাতীয়তাবাদী আত্রাই থানা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জলিল চকলেট জানান, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি‘র নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে আলাচনার মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য তসলিম উদ্দিন, অধ্যাপক ছাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন চান্দু, রফিকুল ইসলাম রফিক, করিম সরদার, একে আজাদ পারভেজ, রেজা তালুকদার, ডালিম হোসেন, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক,শাহাদাৎ হোসেন রকেট, হামিদুর রহমান, ছামাদ, দোলনসহ ইউনিয়ন বিএনপি‘র নেতৃবৃন্দ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST