ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ধান ভাঙা শ্যালো ইঞ্জিন মেশিনে গায়ের চাদর পেঁচিয়ে আদু আকন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ছোটবগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় , উপজেলার ছোটবগী এলাকার আদু আকনের বাড়িতে ধান ভেঙে চাল তৈরি করার জন্য শ্যালো ইঞ্জিনচালিত মেশিন ভাড়া নেওয়া হয়। সন্ধ্যার দিকে আদু আকন চাল তৈরির মেশিনে ধান দিতে গেলে অসাবধানতাবশত মেশিনের সঙ্গে তার গায়ের চাদর আটকে গিয়ে গলায় ফাঁস লেগেযায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।#


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST