ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাপায় দুই সহপাঠী স্কুলছাত্রের মৃত্যু ও একজন আহত হয়েছে। নিহত দুইজন রাতাহারি ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ বুধবার সকাল পৌনে ১০ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী আমনুরা সড়কের সাধুরমোড় এলাকায় এ ঘটে। নিহত হলো, উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২) ও আলমঙ্গীর হোসেনের ছেলে সুমন (১১)। আহত স্কুলছাতের নাম জাহিদ হাসান (১১)। তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, একটি বাই সাইকেলে করে তিনজন সহপাঠী অন্য সহপাঠীকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যায়। পথে সাধুর মোড় এলাকায় পৌঁছালে গোদাগাড়ীগামী একটি মাইক্রোবাসের চাপাত ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এছাড়া আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘাটক মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST