পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট কলেজ গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাই সাইকেল আরোহী মোকলেছ ওরফে বাচ্চু(৪০) সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বৈরাগীপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পঞ্চগড় সদরের টুনিরহাট বাজার থেকে বাড়িতে ফেরার পথে পঞ্চগড় থেকে একটি আখবাহী ট্রলি সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে বাইকেল আরোহী নিহত হয়। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আখবাহী ট্রলির চাপায় এক বাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।।


alokito tv

Pin It on Pinterest