স্বাস্থ্য ও চিকিৎসা আত্রায়ে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ৫ ফেব্রুয়ারী, ২০২০

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

স্বাস্থ্য ও চিকিৎসা আত্রায়ে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ৫ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম বলেন কিশোরীরা স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে নিজেকে জানতে পারবে। নিজেকে জানলে বাল্যবিয়ে শিশু মৃত্যুহার এবং ডিভোর্স ধীরে ধীরে শুন্যের কোঠায় নেমে আসবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মহিলা ভাইস মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ। কিশোরীদের বয়স সন্ধি কাল কী কারনে হয় এবং এসময় তাদের করনীয় সম্পর্কে বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. সাদিয়া রহমান, ডা. আফিয়া ফারহানা এবং ডা. নিশিতা পারভীন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest