ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, ছয় ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট

আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা

  • আপডেটের সময় : ১০:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৫৪ সময় দৃশ্য
৩৭৮

মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের আল আইন, আবুধাবীর ড্রাইভিং স্কুল রোড এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশাপাশি থাকা দুটি কারখানা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১টার দিকে ড্রাইভিং স্কুল রোডস্থ একটি সোফা কারখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের আরেকটি কারখানায়ও তা ছড়িয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে দুটি কারখানার বিপুল পরিমাণ মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও হিসাব-নিকাশ চলছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, ছয় ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা

আপডেটের সময় : ১০:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬