ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশালে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে দেশাত্মবোধক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ তজুমদ্দিনে কিশোর-কিশোরী ও তরুণদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ মধুপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ৫৪ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা জমি নিয়ে বিরোধের জের – কুড়িগ্রামে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের  সাংবাদিক তামজিদ হাসানের পরিবারের উপর হামলা বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবিতে স্মারকলিপি বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত ‎বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ ‎ নাগরপুরে গাঁ/জা গাছসহ মা/দক ব্যবসায়ী রাসেল গ্রে/প্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেটের সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দৃশ্য
২৭

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলার ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল হালিম, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারি, সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান শাওন এবং তেঁতুলিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তোফায়েল আহমেদ।

​প্রশিক্ষণ কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে সেশন পরিচালনা করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো: রফিউল বারী।

​এ আয়োজনে ভেরসা স্লুইসগেট প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দল (WMG)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী কৃষকরা ভেরসা স্লুইসগেট প্রকল্পের সার্বিক উন্নয়ন, কার্যকর সেচ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রকল্পটির আধুনিকায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশালে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে দেশাত্মবোধক সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

আপডেটের সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬