ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন:পুলিশ সুপার ঢাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, কনস্যুলেটের চিঠিতে যা জানা গেল এ দেশে সমাজের নিকৃষ্ট লোকেরাই এমপি,মন্ত্রী হয়-মেজর হাফিজ। তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের পরিকল্পনা সিরাজগঞ্জে অবৈধভাবে ডিসপেন্সার মেশিনে জ্বালানি বিক্রি, জরিমানা ও ডিপমেন্সার জব্দ ​মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি ও হীরক জয়ন্তী আয়োজনে প্রস্তুতি সভা ৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায়

  • আপডেটের সময় : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দৃশ্য
৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কূটনৈতিক সমন্বয় ও প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি-সংশ্লিষ্ট সচিব মো. নজরুল ইসলামকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রদূত মো. দাউদ আলী ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে তিনি ঢাকাতেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি, কূটনৈতিক যোগাযোগ ও সার্বিক সমন্বয় তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। তিনি সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করবেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরটি দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে প্রধানমন্ত্রীর সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার নির্দিষ্ট কারণ সম্পর্কে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র :ইউএনবি

Tag :
জনপ্রিয় পোস্ট

আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায়

আপডেটের সময় : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬