ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১। বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও কেক কাটা কর্মসূচি পালিত পানিতে প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক, এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় শামসুল হক সুমন! রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আওড়াবুনিয়ায় আলোচনা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও মেডিএইডার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর, সদস্যদের জন্য ২০টি বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা

প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

  • আপডেটের সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪০ সময় দৃশ্য
৬৭

আলোকিত সময়:

৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধনের প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের একটি বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনা হয়। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন।

এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

কর্মশালায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।

বর্তমানে নির্বাচন কমিশন ১৭ বছর বয়স থেকে এনআইডি নিবন্ধনের সুযোগ দিয়ে আসছে। ১৮ বছর পূর্ণ হলে নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধনের আওতায় আনার সুযোগ তৈরি হবে।

তবে শিশুদের এনআইডি নিবন্ধনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম শুরুর সময়সীমা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

আপডেটের সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬