ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা মাধবপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর, ভারতীয় শিক্ষার্থী নায়ফার, পরিবারের আদরের ‘নুনি’কে হারিয়ে শোকের ছায়া মাধবপুরে জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর, ২ ফোন জব্দ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি

  • আপডেটের সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য
৭৮

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি দিল্লি। এ লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে আলোচনা করলেও কোনো সমাধান মেলেনি। ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়াকেই এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে ভারত। তবে তাঁকে সরাসরি বাংলাদেশের সরকারের হাতে তুলে দিতে নারাজ নয়াদিল্লি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে ভারতে শেখ হাসিনার অবস্থান দিল্লির জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতকে। এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে দিল্লি সরাসরি বন্দি প্রত্যর্পণের পরিবর্তে বিকল্প প্রক্রিয়া বিবেচনা করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাঁর দেশে ফেরার দায়িত্ব নিতে হবে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে সুষ্ঠু বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। দুই দেশের কূটনৈতিক আলোচনা, বিচারপ্রক্রিয়া এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি

আপডেটের সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬