ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন বরিশালে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি-সান্টু মাধবপুরে সিরামিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ: প্রধানমন্ত্রী মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন মাধবপুরে তেলবাহী পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, দুই দিনে উধাও ৪ হাজার ২৯২ লিটার

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

  • আপডেটের সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩২২ সময় দৃশ্য
৫১৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছেন, এত পাপ করেছেন, তার পরিণতি তাকে ভোগ করতে হবে। এ সময় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাদ দিন; শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। বুধবার (২৬ আগস্ট) রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের বণ্টন নিশ্চিতের দাবি জানান এনসিপির এই নেতা।

জেলা পরিষদের বর্তমান গঠন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, জেলা পরিষদগুলোর নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সারজিস বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

আপডেটের সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬