ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১। বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও কেক কাটা কর্মসূচি পালিত পানিতে প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক, এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় শামসুল হক সুমন! রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আওড়াবুনিয়ায় আলোচনা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও মেডিএইডার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর, সদস্যদের জন্য ২০টি বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

  • আপডেটের সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ সময় দৃশ্য
৭

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা ভূমি অফিসে অর্পিত সম্পত্তির লিজ নেওয়া জমির ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) নবায়ন করতে গিয়ে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার

মোঃ মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন একাধিক সেবাগ্রহীতা। তাঁদের দাবি, নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হলেও সরকারি রসিদে উল্লেখ করা হচ্ছে কম টাকা।

ভুক্তভোগী আব্দুর রশিদ জানান, তাঁর ৩ শতক জমির ডিসিআর নবায়নের জন্য ৫ হাজার টাকা দিতে হয়েছে। তবে তাঁকে দেওয়া হয়েছে ২ হাজার ৪৯০ টাকার সরকারি রসিদ।

একই ধরনের অভিযোগ করেন নুরুল ইসলাম। তিনি জানান, ডিসিআর নবায়নের জন্য ৫ হাজার টাকা দিলেও তাঁকে ২ হাজার ৪৯০ টাকার রসিদ দেওয়া হয়েছে।

মতিয়ার রহমান জানান, তাঁর মৃত মায়ের নামে লিজ নেওয়া জমির ডিসিআর নবায়নের জন্য প্রথমে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে তা বাড়িয়ে ২৩ হাজার টাকা চাওয়া হয়। তিনি দুই দফায় মোট ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। তবে তাঁকে ৮ হাজার টাকার রসিদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া জমি তদন্তের সময় উপজেলা সার্ভেয়ার সৌরভ কুমার তাঁকে চেইনম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ওই চেইনম্যান ২০ হাজার টাকার কমে কাজ হবে না বলে জানান।

অন্যদিকে, হামিদুল ইসলাম অভিযোগ করেন, ভূমি অফিসে দাপ্তরিক কাজে গেলে সার্টিফিকেট পেশকার মোঃ মোশাররফ হোসেন তাঁর কাছে অতিরিক্ত ১৪ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা দিতে বাধ্য হন বলে জানান।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সার্টিফিকেট পেশকার মো. মোশাররফ হোসেন ও উপজেলা সার্ভেয়ার সৌরভ কুমার বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সব জানেন। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তাঁরা। পরে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও রাজি হননি।

অভিযোগের বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম জানান, বিষয়টি তাঁর নজরে আসার পরপরই সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই নোটিশের জবাবও পাওয়া গেছে।

অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আপডেটের সময় : ১০:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬