আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল
আপডেটের সময় :
১২:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১৫
সময় দৃশ্য
আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল
মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধিঃবিশ্ব সামরিক চিকিৎসা অঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব মিলিটারি মেডিসিনের (ICMM) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরাতের মেজর জেনারেল স্টাফ আয়েশা সুলতান আল-দাহেরি। বেলজিয়ামভিত্তিক সংস্থাটির নেতৃত্বে তাঁর এই নিয়োগকে আমিরাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ICMM-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি রিয়ার অ্যাডমিরাল সোনিয়া বেনেটের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, ICMM বিশ্বব্যাপী সামরিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসাবিজ্ঞানের বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞান বিনিময়ে কাজ করে থাকে।
২২
মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধিঃবিশ্ব সামরিক চিকিৎসা অঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব মিলিটারি মেডিসিনের (ICMM) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরাতের মেজর জেনারেল স্টাফ আয়েশা সুলতান আল-দাহেরি।
বেলজিয়ামভিত্তিক সংস্থাটির নেতৃত্বে তাঁর এই নিয়োগকে আমিরাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ICMM-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে তিনি রিয়ার অ্যাডমিরাল সোনিয়া বেনেটের স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য, ICMM বিশ্বব্যাপী সামরিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসাবিজ্ঞানের বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞান বিনিময়ে কাজ করে থাকে।