ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন   রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার ​ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে

  • আপডেটের সময় : ০৮:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দৃশ্য
২৩

মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধিঃ দীর্ঘ প্রবাসজীবন শেষে আরব আমিরাত থেকে দেশে ফিরেছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী মোঃ এনামুল হক (৫৮)। কিন্তু স্বজনদের সঙ্গে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত এনামুল হক মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল ৯টার দিকে স্বজনদের সঙ্গে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফিরে আসার আনন্দের মধ্যেই দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত বারইয়ারহাটের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

বারইয়ারহাটের হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিকাশ হালদার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। তাঁর ধারণা, এনামুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ প্রবাসজীবন শেষে পরিবারের কাছে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে

আপডেটের সময় : ০৮:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬