ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত লালপুরে ৬ জন অনলাইন জোয়ারি গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী ‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় মৎস্যজীবী লীগ নেতা শহিদুল আটক আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আমিরাত, আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা

  • আপডেটের সময় : ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪৬

অনলাইন প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণহানির ঘটনা তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস।

বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।

তিনি আরও বলেন, ওই সময় সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন। তাদেরও স্মরণ করা উচিত।

জুলাই অভ্যুত্থানে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর প্রসঙ্গও তুলে ধরেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, এসব মানুষের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। আলোচনার শুরুতেই জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা উচিত।

বাংলাদেশের গণতন্ত্র প্রসঙ্গে হ্যারি কে টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। জনগণকেই গণতন্ত্র বেছে নিতে হয়।

এ সময় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণের প্রশংসা করেন তিনি।

এ ছাড়া বর্তমান সরকারের শ্রম সংস্কার, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক।

বাংলাদেশের রাজনৈতিক বিভাজন দূর করে সব রাজনৈতিক দলকে দেশের ভবিষ্যতের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হ্যারি কে টমাস বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে জুলাই অভ্যুত্থানের প্রাণহানি, গণতন্ত্র, নির্বাচন ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা

আপডেটের সময় : ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬