ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়ের অভিযোগ আত্মসমর্পণকারী সর্বহারাদের তথ্যেই মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড গুলি মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কাঁচপুরে বাসের ধাক্কায় অটো চালকের মৃত্যু। মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ জলঢাকায় (নীলফামারী) আগাম ফুলকপি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত।

কাঁচপুরে বাসের ধাক্কায় অটো চালকের মৃত্যু।

  • আপডেটের সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫০ সময় দৃশ্য

Oplus_131072

৬৮

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ (৫৬) নামে অটো চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জের পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বার্তা অনুযায়ী, গত ২রা নভেম্বর দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় গ্রীন লাইন পরিবহনের গ্যারেজের সামনে একটি সুরমা পরিবহনের বাসের ধাক্কায় অটো চালক মো. হানিফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৪ঠা নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. হানিফের ছেলে মো. মামুন (৩৪) ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আবেদনে তিনি জানান, ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে এজাহার সোনারগাঁ থানার দায়ের করেন।ঘটনার দিন বাসচালককে আটক করে ৩রা নভেম্বর নারায়ণগঞ্জ আদালতেপ্রেরণ করা হয় বিজ্ঞ আদালত জামিন না দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাঁচপুর হাইওয়ে থানা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়ের অভিযোগ

কাঁচপুরে বাসের ধাক্কায় অটো চালকের মৃত্যু।

আপডেটের সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬