ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেঘনায় ধরা পড়েছে ২.৭ কেজির ওজনের একটি ইলিশ,  সৌমাহানী ঘাটে বিক্রি ১০ হাজার ৮০০ টাকায় বরিশালে এমপি মজিবর রহমান সরোয়ারকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ফুলেল শুভেচ্ছা

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর

  • আপডেটের সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৮২ সময় দৃশ্য
১৩৮

সৈয়দ আতিকুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নবগঠিত যুবদলের আনন্দ মিছিলে পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন এবং ৪ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাগলা এলাকা থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদারের নেতৃত্বে পদবঞ্চিত শতাধিক নেতা-কর্মী হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষিপ্তভাবে হামলা চলতে থাকে। সংঘর্ষে আহতদের মধ্যে সৈয়দ রিয়াদ (৩১), শাকিল জমাদ্দার (২৭) ও আবদুল ওয়াব (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এর আগে, নবগঠিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন। বুধবার বিকেলে উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত পুনর্গঠনের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল দায়িত্ব পান। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন, জেলা বিএনপির প্রভাবেই এ হামলার ঘটনা ঘটেছে। অপরদিকে হামলার পর নতুন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছেন পদবঞ্চিতরা।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর

আপডেটের সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬