ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার সরকারি বামনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেছে মারিয়া জাহান জমকালো আয়োজনে বরিশাল শাহীন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত ‎বরিশাল অনির্বাণ স্কুলে জমকালো আয়োজনে ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত লালপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ দীর্ঘ ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, হবিগঞ্জের ২৬ বাগানে ভোটগ্রহণ শুরু নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব ও আইজিপি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার

এবার সরকারি বামনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেছে মারিয়া জাহান

  • আপডেটের সময় : ১২:৪৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭৪ সময় দৃশ্য
১০৫

মোঃ কামরুজ্জামান, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি বামনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মারিয়া জাহান। এর আগে তিনি বামনা সরকারি সারওয়ারজান মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেন।

মারিয়া জাহান বামনা উপজেলার কালাইয়া গ্রামের মোঃ কামরুজ্জামান ও শাহনাজ আক্তারের কনিষ্ঠ কন্যা। তার ধারাবাহিক এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মারিয়া জাহান তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনবেন।

বর্তমানে উচ্চশিক্ষার লক্ষ্যে মারিয়া জাহান ঢাকার একটি বেসরকারি কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়াশোনা করছেন। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লক্ষ্যে তিনি নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন।

মারিয়া জাহান তার এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

এবার সরকারি বামনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেছে মারিয়া জাহান

এবার সরকারি বামনা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেছে মারিয়া জাহান

আপডেটের সময় : ১২:৪৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬