ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টএর উদ্বোধন করেন-এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু তারাগঞ্জে দুর্গোৎসবে সরকারি অনুদান বিতরণ ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম সিলেট সীমান্তে ৪৯ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ‎বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও মহড়া কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন

  • আপডেটের সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দৃশ্য
৪৫

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: নগদ টাকা বহনের দিন শেষ, বাংলা কিউআর আনল নতুন বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে বরিশালে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) লেনদেনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় সোনালী ব্যাংক পিএলসি’র বরিশাল কর্পোরেট শাখার উদ্যোগে সোনালী ব্যাংক ভবন প্রাঙ্গণে এ উপলক্ষে প্রচারাভিযান ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি’র বরিশাল কর্পোরেট শাখার প্রধান মুহাম্মদ আলমগীর হোসেন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে অতিথিরা বাংলা কিউআর লেনদেনবিষয়ক উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পণ্য ক্রয়ের পর কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করেন। অতিথিদের এ কার্যক্রমে অংশগ্রহণে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলা কিউআর লেনদেনের সুবিধা সম্পর্কে প্রচারণা চালানো হয়। এ ব্যবস্থার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজে ও দ্রুত ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। এর ফলে নগদ টাকার ব্যবহার কমানোর পাশাপাশি নিরাপদ ও আধুনিক লেনদেনব্যবস্থা জনপ্রিয় করার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি’র বরিশাল জেনারেল ম্যানেজার কার্যালয়ের এজিএম শামীম-উল-নিজাম।
বাংলা কিউআর লেনদেনের প্রসার এবং ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের প্রচারাভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টএর উদ্বোধন করেন-এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনের উদ্বোধন

আপডেটের সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬