ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন   রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার ​ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথমবারের মতো ঐতিহাসিক ফরাসি অপেরা ফিউশনের ঘোষণা:

  • আপডেটের সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১১৯ সময় দৃশ্য
২৭৩

নিজস্ব প্রতিবেদ:
ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬: আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র পার্ল হল রুমে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত ১১ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের শুভ ঘোষণা দিয়ে এক সাফল্যমণ্ডিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে ডায়াসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান (Deputy Head of Mission) মি. ফ্রেড্রিক ইনজা (Mr. Frédéric INZA), দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড-এর সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক মি. অলিভিয়ার লোরো (Mr. Olivier Loreaux)।

সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান। তিনি উপস্থিত সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ১১ দিনব্যাপী উৎসবের সার্বিক রূপরেখা ও আয়োজনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদানের স্বপ্ন নিয়ে আজ থেকে তিন বছর আগে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ক্লাবটি তাদের প্রশংসিত নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’-র ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন করেছে। তিনি আরও জানান, ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটি তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে: প্রথমত, ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের মধ্য থেকে আগামী দিনের সেরা চিত্রশিল্পীদের খুঁজে বের করে প্রতিষ্ঠিত করতে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘Atelier Award: Young Painters of Tomorrow’; দ্বিতীয়ত, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব, যেখানে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল, হাজং সহ বিভিন্ন ঐতিহ্যের সংগীত পরিবেশিত হবে; এবং তৃতীয়ত, ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশনা। এই অনুষ্ঠানে বিখ্যাত ফরাসি অপেরা শিল্পী মিজ ভেরোনিক পেইন এবং ফরাসি পিয়ানিস্ট মি. ফ্যাব্রিস মেইত্রে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন। এই ঐতিহাসিক সন্ধ্যাটি ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও মান্যবর রাষ্ট্রদূত এইচ.ই. মি. জঁ-মার্ক সেঁরে-শার্লে (H.E. Mr. Jean-Marc Séré-Charlet)-এর বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের ব্যাপ্টিস্ট লেব্রে — সাংস্কৃতিক অ্যাটাশে তাঁর বিশেষ বক্তব্যে বাংলাদেশে প্রথমবারের মতো এই ঐতিহাসিক ফরাসি অপেরা শো সফলভাবে বাস্তবায়নে ফরাসি দূতাবাসের সর্বাত্মক সমর্থন নিশ্চিত করেন। একই সাথে তিনি ফরাসি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক শিল্প বিনিময়ে ফরাসি সরকারের ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তীতে সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা ক্লাবের প্রারম্ভিক ইতিহাস স্মরণ করে এই আন্তর্জাতিক মেগা আয়োজন সফলে উদার পৃষ্ঠপোষকতার জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃপক্ষ এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। একই সাথে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে এবং তরুণ শিল্পীদের বিকাশে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের এ ধরনের বড় উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ ব্রিফিং শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন বস্তুনিষ্ঠ প্রশ্নের উত্তর দেন ডায়াসে উপস্থিত অতিথিবৃন্দ। প্রাণবন্ত এই প্রশ্নোত্তর পর্ব শেষে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের আপ্যায়নের মাধ্যমে প্রেস কনফারেন্সের সফল সমাপ্তি ঘটে।

Tag :
জনপ্রিয় পোস্ট

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

বাংলাদেশে প্রথমবারের মতো ঐতিহাসিক ফরাসি অপেরা ফিউশনের ঘোষণা:

আপডেটের সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬