ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত বরিশাল পুলিশ লাইন্সের দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেডারেশন অব আরব নিউজ এজেন্সিসের (FANA) সভাপতি নির্বাচিত হলেন আমিরাতের মোহাম্মদ সাঈদ আল শেহি মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক

  • আপডেটের সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২৩

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামের গর্বিত সন্তান মো. আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত ‘আকাশী এগ্রো ফার্ম’ অর্জন করেছে জাতীয় স্বীকৃতি। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিসম্পদ উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ রৌপ্য পদক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ গ্রহণ করেন আনোয়ার হোসেনের সহধর্মিণী নাজনীন আক্তার। ‘আকাশী এগ্রো ফার্ম’-এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ খাতে নারীর অংশগ্রহণ ও অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

মধুপুরের প্রত্যন্ত আকাশী গ্রামের একজন উদ্যোক্তার এমন জাতীয় পর্যায়ের অর্জনে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। এ অর্জন শুধু আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের নয়, বরং মধুপুর উপজেলার জন্যও গৌরবের।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অন্যদের অনুপ্রাণিত করবে।

জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করায় মো. আনোয়ার হোসেন ও তাঁর সহধর্মিণী নাজনীন আক্তারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ‘আকাশী এগ্রো ফার্ম’ ভবিষ্যতেও প্রাণিসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার

মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক

আপডেটের সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬