ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত মান্দায় মা/দক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ২ মাসের কা/রাদণ্ড নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিও -সহ গ্রেপ্তার ৪ কাউনিয়ায় আখতার হোসেন এমপি’র উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

  • আপডেটের সময় : ০৮:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য
৬১

আলোকিত সময়  বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা কয়েক বছর ধরে দেশের শোবিজ অঙ্গন থেকে অনেক দূরে। বর্তমানে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী। গতকাল সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জীবনের উত্থান-পতনের কথাও উল্লেখ করে মোনালিসা বলেন, জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।

জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে অভিনেত্রী বলেন, আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।

২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে বসবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।তবে বেশিদিন টেকেনি তাদের দাম্পত্য। বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার পাতেননি মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

আপডেটের সময় : ০৮:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬