ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা ‎বরিশাল বিএম কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২ শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা এম এ বাছির রাজা বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী বাড়ল এলপিজির দাম রাশেদ খাঁনের প্রচেষ্টায় নিয়োগপত্র পেতে যাচ্ছেন মিশন আচার্য ‎বরিশালে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত

কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২

  • আপডেটের সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দৃশ্য
১২

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি একটি ট্রাকের নিচ থেকে ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেইটের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের দিকনির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. উছমান গনির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালান। পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ নম্বরের ট্রাকটির চালক মো. কামরুল ইসলাম (৩০) ও তার সহকারী মো. রুহুল আমিনকে (৩০) জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্দেহ হলে বিধি মোতাবেক ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বালুর নিচে লুকিয়ে রাখা ৭১টি বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২

আপডেটের সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬