ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত মান্দায় মা/দক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ২ মাসের কা/রাদণ্ড নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিও -সহ গ্রেপ্তার ৪ কাউনিয়ায় আখতার হোসেন এমপি’র উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

  • আপডেটের সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪২ সময় দৃশ্য
৬৩

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে দেশে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা। এছাড়া ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০টি বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্রের কপি উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে এসব কাগজপত্র ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়।

বিজিবি জানায়, জব্দ করা জিরা ও ট্রাকের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার পাশাপাশি সংযুক্ত সড়কগুলোতেও গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার করা ভারতীয় জিরা ও ট্রাকটি আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি

মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

আপডেটের সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬