ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবি-লেখক-শিল্পীদের সৃজনের মঞ্চ নজিপুরের উদয়ন সাহিত্য আসর। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহীতে রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে আরএমপির মতবিনিময়। বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী। পুলিশে বড় পরিবর্তন: ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। ব্লাড কানেক্ট অ্যাপ বানিয়ে প্রশংসায় ভাসছেন নন্দীগ্রামের মেধাবী তরুণ মোছাদ্দিকুর রহমান। ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক। মাদারগঞ্জে ৬ পুরিয়া হেরোইনসহ মোশারফ গ্রেপ্তার, অতঃপর জেল-হাজতে প্রেরণ। বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা। লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

  • আপডেটের সময় : ০১:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দৃশ্য
২০

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ এবং হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬ খ্রি.) লামা বন বিভাগের আয়োজনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এ সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন বন অধিদপ্তর, ঢাকার প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কায়ছার হামিদ। মতবিনিময় সভায় বন্যহাতি ও মানুষের সংঘাত নিরসন, হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, হাতির নিরাপদ চলাচল বা করিডোর নিশ্চিতকরণ এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করিতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করিতে হইবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বন্যপ্রাণী সুরক্ষায় সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগের তৎপরতা ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের হাতে মোট ২১ লাখ ৫৯ হাজার টাকার সরকারি অনুদানের আর্থিক চেক তুলে দেন। আয়োজিত এ অনুষ্ঠানে বন বিভাগের পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি-লেখক-শিল্পীদের সৃজনের মঞ্চ নজিপুরের উদয়ন সাহিত্য আসর।

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারের মাঝে সরকারি ক্ষতিপূরণ বিতরণ

আপডেটের সময় : ০১:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬