ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত লালপুরে ৬ জন অনলাইন জোয়ারি গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী ‎ ‎বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় মৎস্যজীবী লীগ নেতা শহিদুল আটক আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের চমক জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আমিরাত, আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৩:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দৃশ্য
২৪

সাহীন ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতূল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম প্রমূখ।

উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খামারি, উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ​আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে খামারিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি রোগবালাই প্রতিরোধে নিয়মিত টিকা প্রদান ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ​

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৩:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬