ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার গণমাধ্যম শুধু খবরের বাহক নয়, জাতির বিবেক ও আয়না: জুবায়ের বাবু বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি চট্টগ্রামে পর্দা উঠল রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লীগের কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে অ/গ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস দিনাজপুরে শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ পালিত: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে বর্ণিল আয়োজন আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

  • আপডেটের সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৫ সময় দৃশ্য
২৪০

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৯ মার্চ। এদিন ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২০ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ, বি ও সি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ও ডি ইউনিটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানের সভাপতিত্বে জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ হচ্ছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়। এছাড়া আরও নতুন তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মতামতকে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেটের সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬