ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ: প্রধানমন্ত্রী
আপডেটের সময় :
০৪:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
১১
সময় দৃশ্য
ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কিছু কিছু অঞ্চলে কিছু সংখ্যক মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের কাটাখালী মোড়ে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের দাবির আড়ালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড বেতন কাঠামো নির্ধারণ করবে। সরকার শিল্পকারখানা গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মিল-কলকারখানা দেশের সম্পদ। এসব কারখানা ধ্বংস হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশের সম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকার...
১৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় কিছু কিছু অঞ্চলে কিছু সংখ্যক মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের কাটাখালী মোড়ে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের দাবির আড়ালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড বেতন কাঠামো নির্ধারণ করবে। সরকার শিল্পকারখানা গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মিল-কলকারখানা দেশের সম্পদ। এসব কারখানা ধ্বংস হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশের সম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকার এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।