ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫ শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল ৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে লাভ ফর ফ্রেন্ডসের আলোচনা সভা COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম ৫৫তম জাতীয় সমবায় দিবস বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫

  • আপডেটের সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দৃশ্য
৫

সৈয়দ আতিকুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (১১ নভেম্বর) রাত পর্যন্ত উপজেলার লেবুখালী ও আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লেবুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কবির আকনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান এসআই রুবেল আজাদ। এ সময় ৫৫ গ্রাম গাঁজাসহ রনি আকন (২২) ও রাব্বি হাসান (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই লেবুখালী গ্রামের বাসিন্দা।

একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই এইচ এম সজল।

এ ছাড়া বুধবার রাত সাড়ে ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এএসআই মোশারফ হোসেন।

পুলিশ জানায়, তিনটি অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া

দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫

আপডেটের সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬