ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা মাধবপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর, ভারতীয় শিক্ষার্থী নায়ফার, পরিবারের আদরের ‘নুনি’কে হারিয়ে শোকের ছায়া মাধবপুরে জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর, ২ ফোন জব্দ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২

  • আপডেটের সময় : ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১১৪ সময় দৃশ্য
২৫২

গাজীপুর থেকে মোঃ মুক্তাদির হোসেন:
গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে ঘাতক কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এস আই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় সঙ্গী এক এস আই এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

দুর্ঘটনায় আহতরা হলেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। তাদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এসআই জাবেদ ওমরকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করতে রাত পৌনে তিনটার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। বসতবাড়ি থেকে আসামি আহিদকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী গাড়িটি থানায় ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন।

কথা বলার একপর্যায়ে ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর রক্তাক্ত আহত হন। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে মারাত্মক আহত দুই পুলিশ কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এস আই মিজানুর রহমান মারা যান। চালক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান সফলভাবে শেষ করে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমাদের সহকর্মী এসআই মিজানুর রহমান ও স্থানীয় রফিক মোল্লা মারা গেছেন এবং এস আই জাবেদ ঢাকা মেডিকেল কলেজ( ঢামেক)হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২

আপডেটের সময় : ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬