ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫ শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল ৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে লাভ ফর ফ্রেন্ডসের আলোচনা সভা COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম ৫৫তম জাতীয় সমবায় দিবস বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেটের সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দৃশ্য
৭

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।

এ ঘটনায় অন্য কারও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেটের সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬