ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সোনাই নদীতে নিখোঁজ কৃষক

  • আপডেটের সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৬৫ সময় দৃশ্য
১১৮

এম এ বাছির রাজ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
সীমান্তের ওপার থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সোনাই নদীর পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন কৃষক আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার (২৮ আগস্ট) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিখোঁজ আব্দুল মন্নান ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সোনাই নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীতে যান তিনি। একপর্যায়ে প্রবল স্রোতের মধ্যে পড়ে নদীর পানিতে ভেসে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান মেলেনি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।”
নিখোঁজ আব্দুল মন্নানকে উদ্ধারে দ্রুত কার্যকর উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সোনাই নদীতে নিখোঁজ কৃষক

আপডেটের সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬