ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল ৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে লাভ ফর ফ্রেন্ডসের আলোচনা সভা COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম ৫৫তম জাতীয় সমবায় দিবস বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ মাধবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল

  • আপডেটের সময় : ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য
৫৯

নিজস্ব প্রতিবেদক:

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট-সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি বিষয়। বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

তিনি বলেন, মানুষের ভ্রমণের জন্য অবশ্যই ভ্রমণ নথি প্রয়োজন। তবে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন কি না, সেটি একটি কারিগরি প্রশ্ন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন জয়সওয়াল।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, বিষয়টি আইনি এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।

এর আগে শেখ হাসিনার আইনজীবীরা বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন। তবে বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল

শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল

আপডেটের সময় : ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬