আপডেটের সময় :
০৪:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৯৯
সময় দৃশ্য
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
২৮৫
সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।