ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার: জাতিসংঘ মাধবপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, যুবকের এক বছরের কারাদণ্ড উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২,দুজনকেই ৭ দিনের কারাদণ্ড এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ফেনসিডিল মামলায় বাসচালকের যাবজ্জীবন, সুপারভাইজার খালাস বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী ক্রসফায়ার” নিয়ে আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা

সিরাজগঞ্জে ফেনসিডিল মামলায় বাসচালকের যাবজ্জীবন, সুপারভাইজার খালাস

  • আপডেটের সময় : ০৩:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দৃশ্য
৩৮

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. রমজান আলী (৪২) নামে এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ মামলায় বাস সুপারভাইজার মো. রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল লতিফ আকন্দ। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির ড্যাশবোর্ডের ভেতর থেকে তিন বোতল ও আনুমানিক এক লিটার তরল ফেনসিডিল এবং একটি স্কুলব্যাগ থেকে আরও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ৫৯ হাজার টাকা।

এ ঘটনায় বাসের চালক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হিংগানগর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে রমজান আলী এবং সুপারভাইজার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে রিফাতুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বাসচালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। অপর আসামি রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রমজান আলী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার: জাতিসংঘ

সিরাজগঞ্জে ফেনসিডিল মামলায় বাসচালকের যাবজ্জীবন, সুপারভাইজার খালাস

আপডেটের সময় : ০৩:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬