ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:36 PM, August 21, 2019
খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ থেকেঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ও কিশোরগঞ্জ এজেন্ট ব্যাংকিং শাখার সহযোগীতায় বুধবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে ব্যাংক শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনাল অফিসের ইভিপি ও জোন প্রধান এ কে এম পেয়ার আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সহঃ সভাপতি সংসদ সদস্যের প্রতিনিধি ও কিশোরগঞ্জ উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল আলম স্বপন,নীলফামারী শাখা ব্যবস্থাপক রুহুল আমিন ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল প্রমূখ।
উল্লেখ্য যে গত ১৬ আগষ্ট শুক্রবার ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখা উদ্বোধন উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করা হয়। # সাথে ছবি আছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST