ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:40 PM, April 1, 2024
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১লা এপ্রিল )একুশ রমজান নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সামসুন্নাহার ফাউন্ডেশন,রেড ক্রিসেন্ট,বিডি ক্লিন,প্রানের টানে রক্ত দান, তারুন্যের নলছিটি, প্রথম আলো বন্ধু সভা,শাবাব ফাউন্ডেশন,ব্লাড ফাউন্ডেশন সিদ্ধকাঠী,ইশা ব্লাড ফাউন্ডেশন, ধ্রুবতারা ও নলছিটি পরিবার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছিলেন শাহাদাৎ আলম এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মারজান খান,মিল্লাত খান,খালেদ সাইফুল্লাহ, ইমরান খান, নাঈম মল্লিক প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং সংগঠন ও সেচ্ছাসেবীদের জন্য মঙ্গল কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি পুরান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST