ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:39 PM, October 11, 2019
আলোকিত সময় ডেস্কঃ
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
গত রোববার রাতে আবরারকে নিজের কক্ষ থেকে ডেকে নিয়ে যাওয়া হয় হলের দ্বিতীয় তলার ২০১১ নম্বর কক্ষে। রাতে আবরারকে বেধড়ক পেটায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এতে রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। ভিডিও ফুটেজ দেখে হত্যাকান্ডে অংশ নেয়াদের শনাক্ত করে ইতোমধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দু’দফায় ১৩ জনকে ৫দিনের রিমান্ডে নেয়া হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST