ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:19 AM, October 14, 2019
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে জিসানকে ধরা হয়েছে, এবং আজকের সংবাদপত্রগুলোর সংবাদে আমার দৃষ্টি আর্কষিত হয়েছে, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাইনি। যদি পরবর্তীতে কিছু আসে আমাদের কাছে আমরা আপনাদের জানাবো। তবে এখন পর্যন্ত আমরা যতোটুকু জানি, দুবাইয়ে সে ধরা পড়েছে, এবং তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
এদিকে, দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি আসল জিসান নয়। এই ব্যক্তি তিন দিন আগে জামিনে বেরিয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান এখন লন্ডনে। ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর আগেই তিনি দুবাই ছাড়েন। ইউরোপের একাধিক দেশ ঘুরে গত ১০ অক্টোবর তিনি আবার লন্ডনে যান।
পুলিশর একাধিক কর্মকতা বলছেন, দুবাই পুলিশের পাঠানো তথ্যের বরাত দিয়েই তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিসান বলে শনাক্ত করেছিলেন। এখন এ ব্যাপারে আরও খোঁজ করা হচ্ছে।
গত ৩ অক্টোবর একটি প্রেস নোট দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি মহিউল ইসলাম সেসময় বলেন, ‘দুবাই এনসিবি জিসানকে গ্রেপ্তারের পর আমাদের তা জানিয়েছে। আমরা তাদের সঙ্গে আইপি ফোনে যোগাযোগ করি এবং ভেরিফাই করে নিশ্চিত হই গ্রেপ্তার হওয়া ব্যক্তিই জিসান।’


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST