ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:09 PM, October 27, 2019
বরিশাল মহানগর প্রতিনিধিঃ আজ ২৭ অক্টোবর রোববার সকাল ১১ টায় কালীবাড়ি রোড অবস্থিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনিস্টিটিউট এর আয়োজনে ইনিস্টিটিউট হল রুমে মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র স্টাফ নার্সের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আরপিটিআই বরিশাল, ডাঃ গাজী শামসুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রভাষক আরপিটিআই বরিশাল সমাজবিজ্ঞান বিভাগ, মোঃ শওকত আলী, নার্স মিটওয়াইফ পলি রানী দে এবং সৈয়দা ফারজানাসহ বরিশালের ৫ টি জেলা এবং মাদারীপুর জেলার সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বরিশাল মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST